October 14, 2026, 3:22 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা, ড্রাম ও ভ্যান গাড়ির উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার: বগুড়া শহরের স্টেশন রোডে দেশি-বিদেশি ফলের বাজারকে আরও পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া ফল ব্যবসায়ী সমিতি। এ লক্ষ্যে সমিতির উদ্যোগে ১৪টি সিসি ক্যামেরা, ২৫টি ময়লার ড্রাম, ৪টি পরিচ্ছন্নতা ভ্যান গাড়ি এবং পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ জুন) বগুড়া ফল ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উদ্যোগের উদ্বোধন করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেকেন্দার কাজী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নাজমুল হুদা পাপন, উপদেষ্টা ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, উপদেষ্টা ও বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, সমিতির সাবেক সভাপতি মাহমুদ শরীফ মিঠু এবং সিনিয়র সদস্য আলহাজ মুকুল হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি আব্দুল মোত্তালেব শেখ ও শামীম আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সোহাগ, কোষাধ্যক্ষ মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক লিটন চন্দ্র দাস, সদস্য আব্দুর রহমান আতিক, মো. ওয়াসিম প্রামানিক ও তোফায়েল আহমেদসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য ও ব্যবসায়ীরা।
আয়োজকরা জানান, ফলের বাজারে নিরাপত্তা নিশ্চিত করতে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে ২৫টি ময়লার ড্রাম সরবরাহ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য ৪টি ভ্যান গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আধুনিক, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ ফলের বাজার গড়ে তুলতে ব্যবসায়ীদের সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির এ উদ্যোগ বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD