October 14, 2026, 7:37 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় প্রথম ওয়ানডে অধিনায়ক জাকিরের সেঞ্চুরি ৮৫ রানে জয় বাংলাদেশ ‘এ’ দলের

ষ্টাফ রিপোর্টার: বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে ‘এ’ দলকে ৮৫ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের ৩৬৪ রানের জবাবে ২৭৯ রানে অলআউট জিয়েছে জিম্বাবুয়ে ‘এ’।

আজ সোমবার (৮ জুন) টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অধিনায়ক জাকির হাসানের সেঞ্চুরির সাথে ইফতেখার আহমেদ ইফতি ও রাতুলের ঝরো ইনিংসে সফরকারী জিম্বাবুয়েকে ৩৬৫ রানের লক্ষ্য দেয় বাংলাদশ। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিল জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কায়া এবং ম্যাথিউ ক্যাম্বেল ৯ দশমিক ৪ ওভারে স্কোর বোর্ডে ৬০ রান তুললেও ইনোসেন্ট কায়া ব্যক্তিগত ২৬ রানে আলিস আল ইসলামের লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়লে প্রথম ছন্দ পতন ঘটে।

এরপর ৫৬ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় সফরকারীরা। ম্যাথিউ ক্যাম্বেল একপ্রান্ত আগলে রেখে ফিফটি আদায় করলেও আর কেউ দাঁড়াতে পারেনি। ক্যাম্বেল ৫৬ বলে ৫টি চার ও একটি ছক্কার বিনিময়ে ৫২ রান করেন। তবে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উইসলে মাধেভেরে। স্বাগতিক বোলারদের হেসেখেলে উড়িয়ে মাত্র ৮৬ বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

শেষ পর্যন্ত মাধেভেরে ৯৩ বলে ১১৬ রান করে আব্দুল গাফ্ফার সাকলাইনের বলে ইফতেখার আহমেদের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিলে ৪৮ দশমিক ৫ ওভারে ২৭৯ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। মাধেভেরে ১৩টি চার ও ৩টি ছক্কা হাঁকান। বাংলাদেশের সোহানুদদৌলা বর্ষণ ও সামিউন বাশির ৩টি করে উইকেটন নেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং খালেদ ও সাকলাইন ১টি করে উইকেট লাভ করেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১১ রানে ওপেনার শাহাদতকে হারালেও ইফতেখার আহমেদ ইফতিকে সাথে নিয়ে অধিনায়ক জাকির হাসান দুর্দান্ত ব্যাটিং করেন। দু’জনে মাত্র ১২৩ বলে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে দলকে বড়ো সংগ্রহের পথে এগিয়ে দেন। দলীয় ১৬৯ রানে সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৭০ রান করেন ইফতেখার। ৬টি বাউন্ডারি এবং ৩টি ছক্কায় সাজানো ছিল ইফতির ইনিংস। এরপর অমিত হাসানকে সাথে ঝরো গতির আরেকটি জুটি গড়ে তোলেন অধিনায়ক জাকির।

মাত্র ৮৪ বলে সেঞ্চুরি তুলে নেন জাকির। ৬২ রানের জুটি গড়ার পর দলীয় ২৩১ রানে ব্যক্তিগত ১১৯ রনে থামে জাকিরের ইনিংস। এরপর অমিত হাসানের ৩১, ইয়াসির রাব্বীর ৩৪ এবং আকবর আলীর ২৭ রানের পর শুরু হয় রাতুলের ইনিংস। সামিউন বাশির রাতুল মাত্র ১৮ বলে ৩টি চার ও ৩টি ছক্কায় করেন ৪১ রান করেন। শেষ পর্যন্ত সবক’টি উইকেট হারিয়ে ৩৬৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জিম্বাবুয়ের আরনেস্ট মাশুকু ৩টি, আন্তুম নাগভি এবং মাইকেল ফ্রস্ট ২টি করে উইকেট শিকার করেন। কাল বুধবার সিরিজের ২য় একদিনের ম্যাচ হবে বগুড়ায়।

বিসিবি দর্শকদের জন্য বিনাটিকিটে খেলা দেখার সুযোগ করে দিলেও মাঠে দর্শক উপস্থিতি ছিল কম। অতীতে মাঠের বেশিরভাগ গ্যালারি দর্শকপূর্ণ থাকলেও গতকালের চিত্র ছিল আলাদা। সামিয়ানায় ঢাকা একটি গ্যালারি দর্শকে ভরা থাকলেও গোটা স্টেডিয়াম ছিল প্রায় ফাঁকা। তীব্র রোদ ও তাবদাহের কারণে দর্শক শূন্য ছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরের ম্যাচে স্টেডিয়ামের পুরো গ্যালারিতে সামিয়ানা টানানোর দাবি করেছেন ক্রীড়াপ্রেমীরা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD