October 14, 2026, 3:23 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৮ মে) থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ চলবে আগামীকাল বুধবার পর্যন্ত। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এই প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। বগুড়া জেলা পরিষদের সেমিনার হলে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বেধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ। বক্তব্য রাখেন-সিনিয়র তথ্য অফিসার মো. মাহফুজার রহমান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি গনেশ দাস, পিআইবি’র প্রশিক্ষক সাফাত রহমান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির এই যুগে সাংবাদিকতায় মাল্টিমিডিয়া দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। আধুনিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টিভি মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়েছেন। কর্মশালায় মোবাইল জার্নালিজম, ভিডিও স্টোরি তৈরি, ডিজিটাল কনটেন্ট নির্মাণ, চিত্রধারণসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD