October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

জলঢাকায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল জব্দ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।  রোববার বেলা তিনটার দিকে উপজেলার টেঙ্গনমারী বাজার এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।

এসময় গুদামের মালিক মো. আব্বাস আলীকে আটক করা হয়েছে। তিনি একই উপজেলার পশ্চিম খুটামারা মমিনটরী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

পুলিশ জানায়, এলাকার কুখ্যাত মোটরসাইকেল চোর মো. শাহিনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। জিজ্ঞাসাদে তার দেয়া তথ্য ও শনাক্তে জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজারে একটি মোটরসাইকেলের গ্যারেজের পেছনের গুদাম থেকে ৩২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্যারেজ এবং গুদাম মালিক মো. আব্বাস আলীর পুরাতন মোটরসাইকেল বেচা কেনার ব্যবসা রয়েছে। জব্দকৃত বেশিরভাগ মোইকেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুদাম মালিক আব্বাস আলী এসব মোটরসাইকেল এলাকার কুখ্যাত চোর মো. শাহিন ও মো. ফরিদুল ইসলামের কাছ থেকে কেনার কথা স্বীকার করেছেন। অভিযানকালে কিছু মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার হয়েছে। যা যাচাই বাইছাই করে দেখা হচ্ছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মোটরসাইকেলের মালিকানা যাচাইয়ের কাজ চলছে। এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটক মো. আব্বাস আলীর বিরুদ্ধে আইনী প্রক্রিয়া গ্রহণের বিষয়টি চলমান আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD