October 14, 2026, 3:25 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থানা পুলিশ আদালতের গ্রেফতারী পরোয়ানামূলে বিভিন্ন মামলায় ৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো, আদালতের সিআর মামলায় আদমদীঘি উপজেলার উজ্জলতা গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল মোমিন, শিয়ালসন গ্রামের তানভির হাসানের ছেলে রাজিবুল হাসান রকি, তার ভাই রুম্মন পারভেজ, শাওইল গ্রামের শফির উদ্দিনে ছেলে শহিদুল ইসলাম এবং জিআর মামলায় মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে জিয়ারুল, সান্তাহার নতুন বাজারের আব্দুস ছালামের ছেলে সোহেল রানা।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান গ্রেফতারকৃদের আদালতে পাঠানো হয়েছে।