October 14, 2026, 4:25 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

তালাড়ায় হরিমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

তালোড়া প্রতিনিধি: িবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লাফাপাড়া-সাবলা এলাকায় শ্রী শ্রী হরিমন্দির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তালোড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার।
এসময় উপস্থিত ছিলেন তালোড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আনারুল হক বাবু, সাংগঠনিক সম্পাদক মাহিসুর রহমান কাজল, সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ আবু হাসান আজাদ, পৌর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শাহজালাল, বিএনপি নেতা গৌতম চন্দ্র শীল, যুবদল নেতা হাসিনুর রহমান দীপু, মন্দির কমিটির সভাপতি রতন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক বিধু চন্দ্র দাসসহ সনাতন ধর্মাবলম্বী স্থানীয় লোকজন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD