October 14, 2026, 5:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কাহালুতে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজারের রাস্তার উদ্বোধন

কাহালু প্রতিনিধি: শুক্রবার বাদ জুমা বগুড়ার কাহালু পৌরসভার অর্থায়নে নির্মিত ১২০ মিটার দৈর্ঘ্যের হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজারের নবনির্মিত সিসি ও এইচবিবি রাস্তার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মাশরাফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মোজাহিদুজ্জামান চৌধুরী, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, তদন্ত ওসি মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ও মুরইল ইউপির সাবেক চেয়ারম্যান এ কে এম তাফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল বাসার, উপ-সহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু থানার এসআই মাসুদ করিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তারা।

উদ্বোধন শেষে হযরত শাহ সুফী সৈয়দ কালুপীর (রহ.) মাজার জিয়ারত করেন সংসদ সদস্য আলহাজ মাশরাফ হোসেন। এ সময় দোয়া পরিচালনা করেন কাহালু থানা জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইলিয়াস হোসেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD