October 14, 2026, 4:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় চুরি হওয়া সোনার গহনা উদ্ধার গ্রেফতার ৪

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় কুয়েত প্রবাসীর বাসায় চুরির ঘটনায় তিন ভাইবোনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। সদর থানার পুলিশের একাটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এ সময় চুরি হওয়া সোনার গহনা, রুপা, ডলার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। এই চুরির ঘটনা ঘটায় ভাই-বোন সিন্ডিকেট। ভাই চুরি করে আর বোন বিক্রি করে বলে পুলিশ জানায়।

গ্রেফতারকৃতরা হলো, গাবতলী উপজেলার জায়গুলি গ্রামের বাদশা মন্ডলের ছেলে রবিউল ইসলাম মন্ডল (২৪), তার ভাই কাজল মিয়া (২৫) ও তার বোন মোছা. বিপা (৩২) এবং সদরের ফাঁপোড় শাহপুকুর এলাকার উজ্জল হোসেন মন্ডলের ছেলে শাহ আলম (৪৫)। এই তিন ভাই-বোনের বাড়ি গাবতলী হলেও তারা রহমান নগরে ভাড়া বাড়িতে থাকে।

পুলিশ সূত্র জানায়,বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলীর নির্দেশনায় ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ এবং মামলার তদন্ত কর্মকর্তা রাজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে প্রথমে শহরের রহমান নগর এলাকা থেকে রবিউল ইসলাম নামের একজনকে চুরি হওয়া আইফোনসহ গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার ভাই কাজল ও বোন বিপাকে গ্রেফতার করে। এরপর তাদের তথ্য অনুযায়ী, শহরের গালাপট্টি এলাকার স্বর্ণ মার্কেট থেকে চুরি হওয়া ৫ ভরি ১৫ আনা রুপা উদ্ধার করা হয়। এ ছাড়া সপ্তপদী মার্কেট এলাকা থেকে ডলার এবং গাবতলী উপজেলার নাডুয়ামালা হাট এলাকা থেকে ১ ভরি ৩ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব বলেন, ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে আসামি রবিউল স্বীকার করে যে, সে ও তার ভাই কাজল অন্যের বাড়িতে চুরি করে আর তাদের বোন বিপা চোরাই সোনার গহনা ও অন্যান্য মালামাল মার্কেটে বিক্রি করে।

এছাড়া শাহ আলমকে চোরাই মাল কেনার জন্য গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৮ মে) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ চুরির ঘটনায় বগুড়া সদর থানায় মামলা করেন চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকার মৃত ইমদাদুল হকের ছেলে মো. শহিদুল ইসলাম শিমূল (৪১)।বগুড়া স্থানীয় খবর

তিনি জানান, শিমূলের বড় ভাই মো. শফিকুল ইসলাম কুয়েত প্রবাসী। তার স্ত্রী সানজিদা আক্তার তনু সন্তানদের নিয়ে বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকায় নিজ বাড়িতে বসবাস করেন। গত ২৭ এপ্রিল সকাল ১১টার দিকে তিনি বাসার কক্ষ ও মূল ফটকে তালা লাগিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যান। প্রায় আধা ঘণ্টা পর বাড়ি ফিরে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং ঘরের আলমারি খোলা।

ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। পরে দেখা যায়, আলমারিতে থাকা প্রায় ১১ ভরি সোনার গহনা, ৯৬ হাজার টাকা, ৩ হাজার টাকার প্রাইজবন্ড, ৫০ ডলারের একটি নোট, একটি সিম্ফনি মোবাইল ফোন ও একটি আইফোন ৪ এস সেট চুরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD