October 14, 2026, 1:21 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যমুনা নিউজ বিডি: নরসিংদীতে এক ডিস ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ১১টার দিকে নরসিংদী পৌরসভার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে কিছু দুর্বৃত্ত তাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে।

নিহতের নাম রিজভী (৩৫)। তিনি রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকার বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে ও পেশায় একজন ডিস ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদরাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় প্রথমে তাকে গুলি করে ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD