ষ্টাফ রিপোর্টার: বগুড়ার ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে, গত মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই শামীম আহমেদের নেতৃত্বে।
বগুড়া সদর উপজেলা বগুড়া-রংপুর মহাসড়কে টিএমএসএস “ছ”মিল এন্ড উডেন ফার্নিচার সেকশন দোকানের উত্তরপার্শ্বে অস্থায়ী চেকপোস্ট বসাইয়া রংপুর হইতে বগুড়াগামী ১টি বালু ভর্তি ট্রাক যাহার রেজি নং-ঢাকা মেঃ ট-১৬-৯২৭৬ টি উক্ত ট্রাকের ড্রাইভার মোঃ রবিউল ইসলাম (২৫), পিতা মোঃ মামুন আকন্দ, সাং-কৃষ্ণপুর, থানা-ফুলবাড়ী, জেলা-দিনাজপুর।
আটককৃত রবিউল ইসলামের সামনে উক্ত বালি ভর্তি ট্রাকটি তল্লাশি কালে ট্রাকে বালুর ভিতরে বিশেষ ভাবে লুকিয়ে রাখা ৩টি প্লাস্টিকের বস্তায় ২৫ কেজি, ২৫ কেজি ও ৩০ কেজি করে মোট ৮০ কেজি গাঁজা পেয়ে উক্ত ট্রাকসহ জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ট্রাক চালকে বিরুদ্ধে বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।