October 14, 2026, 5:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: বুধবার সন্ধ্যায় বগুড়ায় ১১ দলীয় ঐক্য’র এক সভা নবাববাড়ী সড়কস্থ বগুড়া মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকেরে পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য এনসিপি বগুড়ার যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বিপু, যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মামুন রহমানী, সহ সেক্রেটারী তৌহিদুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল বাছেদ, সহকারী সেক্রেটারী আব্দুল বাছেত, মিজানুর রহমান, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, মিজানুর রহমান এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, এ্যাডভোকেট শাহীন মিয়া, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, মহানগর ছাত্র শিবিরের সভাপতি খন্দকার হাবিবুল্লাহ প্রমুখ। সভায় গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানী সংকট নিরসন, তেল-গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনদূর্ভোগ লাঘব ও সন্ত্রাস চাঁদাবাজী বন্ধের দাবিতে আগামী শনিবার ( ২ মার্চ) বেলা ৪ ঘটিকায় বগুড়া শহীদ খোকন পার্ক হতে বগুড়া মহানগর ১১ দলীয় ঐক্য আয়োজিত গণমিছিল সফল করার জন্য বগুড়াবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD