October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

ষ্টাফ রিপোর্টার: সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর ও বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। এরপর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সর্বস্তরের বিচারকবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, আইনজীবী, এনজিও প্রতিনিধিগণ ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ) মোঃ আবু কাহার। সভায় দিবসের তাৎপর্য ও লিগ্যাল এইডের সুফল উল্লেখ করে বক্তব্য রাখেন বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির। এসময় আরও বক্তব্য রাখেন নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ আনোয়ারুল কবির, নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ, এস, এম তাসকিনুল হক, বিচারক (জেলা জজ) প্রশাসনিক ট্রাইবুনাল মোঃ সাইফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হাকিম, জেলা আইনজীবী বার সমিতির সভাপতি অ্যাডভোকেট রেজাউর রহমান মিন্টু, সরকারী কৌসুলি (জি.পি) শফিকুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ শাহজাহান কবির বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ২৭নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয়লাভের অধিকারী। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে সমতা থাকার বিষয়টি মৌলিক অধিকার হলেও আর্থিকভাবে অসচ্ছল, নির্যাতিত, নিপীড়িত এবং অসহায় বিচার প্রার্থী প্রায়শই আদালতের দরজায় পৌছাতে পারেন না। বিচার প্রক্রিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাকা খরচ করেও অসচ্ছল ও অসহায় বাক্তিগণ আইনের আশ্রয় লাভের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়। আর্থিক অভাবের কারণে কোন নাগরিক আইনের আশ্রয় নিতে পারবে না-এটা গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র হতে পারে না।
তিনি আরও বলেন, পৃথিবীর বহু উন্নত দেশের মতো বাংলাদেশেও আইনগত সহায়তার ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক রুপ লাভ করেছে। দরিদ্র জনগণকে আইনি সুরক্ষা এবং সেবা প্রদানে বাংলাদেশ সরকার সাংবিধানিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। জেলা লিগ্যাল এইড কমিটি বাংলাদেশ সরকারের সাংবিধানিক প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি লিগ্যাল এইডের সুফল আরো বেশি জনমুখী করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
জানা যায়, জেলা লিগ্যাল এইড কমিটি ২০২৫ সালের ১ জানুয়ারি হতে ২৭ এপ্রিল ২০২৬ইং তারিখ পর্যন্ত আইনগত সহায়তা প্রদান করেছে ১হাজার ৪৫৩ জনকে। এরমধ্যে নারী ৭৭৯ জন ও পুরুষ ৬৭৪ জন। বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) এর মাধ্যমে মামলা/অভিযোগ নিষ্পত্তি করা হয় ১ হাজার ৩৮২টি। একই সাথে দেনমোহর, ভরণপোষণ ও ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্থ পক্ষদের দুই কোটি সাতষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার এক শত টাকা আদায় করে প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD