October 14, 2026, 5:18 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

রাজশাহী প্রতিনিধি:  ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

আজ সকালে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান। পরে সেখান থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে একই স্থানে জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমান।

এছাড়া, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বিশেষ দিনটি উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ এএইচএম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন— বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ নাজমুল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক, চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকসহ জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. শরিফুল ইসলাম খান।

সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ বলেন, গত এক বছরে লিগ্যাল এইডের আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে প্রায় ১ কোটি ১২ লাখ টাকা আদায় করে অসহায়, গরিব ও নিঃস্ব বিচার প্রার্থীদের বুঝিয়ে দেওয়া হয়েছে, যা আমাদের অনেক বড় অর্জন।

তিনি লিগ্যাল এইড সেবার জন্য প্রদত্ত সরকারি খরচকে অপ্রতুল উল্লেখ করে যেসব আইনজীবী এ সেবা দিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানান এবং এটা অব্যাহত রাখতে তাদের প্রতি আহ্বান জানান।

বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কাজের মধ্যে লিগ্যাল এইড একটি। মানুষের একটি ভুল ধারণা আছে যে, পুলিশ বা আইনজীবীদের কাছে গেলে মামলাটি দীর্ঘায়িত হবে, ন্যায়বিচার পাব না। এই অনাস্থা দূর করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারকবৃন্দ, আইনজীবী, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, উপকারভোগী এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে সেরা প্যানেল আইনজীবীদের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, রাজশাহী জেলা লিগ্যাল এইড অফিসে ২০২৫ সালে প্রাপ্ত ৭০১টি বিকল্প বিরোধ নিষ্পত্তির আবেদনের মধ্যে ৬২১টি নিষ্পত্তি করা হয়েছে।

এর মাধ্যমে ১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ১১৬ টাকা আদায় করে বিচারপ্রার্থীদের অনুকূলে বুঝিয়ে দেওয়া হয়েছে। এসময় মোট ১ হাজার ৯১৯ জনকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

এ সময়ে মামলা হয়েছে ১ হাজার ৩৫টি এবং নিষ্পত্তিকৃত মামলা ৩৫৪টি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD