October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বরিশালে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপন করা হয়েেেছ।

জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ ফারুক হোসেন এ সভায় সভাপতিত্ব করেন।

লিগ্যাল এইডের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বলেন, সরকার আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার পেতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান করার জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ পাস করে। লিগ্যাল এইডের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় জেলা ও দায়রা জজের নেতৃত্বে জেলা লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রত্যেক জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। এসময় তিনি আইনগত সহায়তা প্রদানের ক্ষেত্রে সরকারের পাশাপাশি লিগ্যাল এইডের সাথে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সিনিয়র জেলা ও দায়রা জজ মো.রকিবুল ইসলাম, জেলা প্রশাসক মো.খায়রুল আলম সুমন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.জাহিদুল আজাদ, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.জহির উদ্দিন, পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার পলাশ কান্তি নাথ, জেলা আইনজীবী সমিতির সভাপতিএ্যাড. আবুল কালাম আজাদ ও জেলা লিগ্যাল এইড অফিসার এমদাদুল হক।

এসময় বিচারক, আইনজীবী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD