October 13, 2026, 11:38 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নীলফামারীতে আইনগত সহায়তা দিবস পালিত

যমুনা নিউজ বিডি: ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শ্লোগানে নীলফামারীতে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজন করে এসব কর্মসূচির।
আলোচনা সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহ্মুদুল হকের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জিয়াউদ্দিন মাহমুদ, পারিবারিক আপিল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মোছা. আরিফা ইয়াসমিন মুক্তা, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. এনামুল হক বসুনিয়া, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সহকারী জজ রবিউল ইসলাম প্রমুখ।
শেষে সেরা প্যানেল আইনজীবী মো. আনোয়ার হোসেন ও লায়লা আঞ্জুমান আরা ইতিকে সম্মাননা প্রদান করা হয়।
জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আইন সহায়তার জন্য গত এক বছরে ৫৩৩টি আবেদন পড়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD