October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় অবৈধভাবে পেট্রোল-অকটেন মজুত, ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের কাটনারপাড়া ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি অটোমোবাইলের দোকানে অনুমোদনহীন ও অবৈধভাবে প্রায় ২শ’ লিটার অকটেন ও পেট্রোল মজুত এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে (২শ’ টাকা লিটার) বিক্রিকালে অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। খোলা বাজারে পেট্রোল ও অকটেন বিক্রি নিষিদ্ধ হলেও প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল ও অকটেন মজুত এবং বিক্রি করে আসছিল। প্রতিষ্ঠানটির বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ারের কোন লাইসেন্স না থাকা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী বিপ্লবকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD