October 13, 2026, 11:36 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

যমুনা নিউজ বিডি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজিত বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে হাবিপ্রবি উপাচার্য  প্রফেসর ড. মো. এনামউল্যার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। র‍্যালিতে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মো. এনামউল্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ওর্য়াল্ড ভেটেরিনারি ডে উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন একটি মহতী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত হবে, অন্যদিকে বিনামূল্যে সেবা পাওয়ায় কৃষকরাও উপকৃত হবে।”
তিনি আরও বলেন, “হাবিপ্রবির পক্ষথেকে সেবামূলক এসব কর্মসূচী অব্যাহত থাকবে এবং মাঠ পর্যায়ে যাতে সহজভাবে সেবা পৌছানো যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসাতে হবে।”
উল্লেখ্য, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষে হাবিপ্রবির পক্ষ থেকে দিনব্যাপী বিনামূল্যে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও পরামর্শ প্রদান করা হয়। বিকালে একটি ভেটেরেনারি বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে যা চলমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD