October 14, 2026, 8:09 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় ফ্যানের বক্সে মিলল ৩২শ’ পিস ইয়াবা গ্রেফতার ১

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় ফ্যানের বক্সে পাচারকালে পাওয়া গেছে ৩ হাজার ২০০ পিস ইয়াবা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএনসি সূত্র জানায়, আজ রোববার (১৯ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা শাজাহানপুর উপজেলার সুলতানগঞ্জ বনানী বাসস্ট্যান্ড এলাকায় মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে শ্যামলী পরিবহনের একটি কোচে (ঢাকা মেট্রো-ব-১৫-১৭৬০) তল্লাশি চালিয়ে যাত্র চাইমনক্য চাকমা (২২) নামে এক যাত্রীকে গ্রেফতার করে।

এসময় তার হেফাজত থেকে খালি ফ্যানের কার্টুনের মধ্যে থেকে ওই পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চাইমনক্য চাকমা (২২) কক্সবাজারের-টেকনাফের হরিকুলা গ্রামের উবায়ং চাকমার ছেলে। ধৃত আসামির বিরুদ্ধে শাহাজানপুর থানায় উপপরিদর্শক তাহিদুল আলম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD