October 14, 2026, 8:07 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বগুড়ায় আনন্দ মিছিল

ষ্টাফ রিপোর্টার: ২০ এপ্রিল  সোমবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি তারেক রহমানের বগুড়া আগমন উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় শহর যুবদল, শহর স্বেচ্ছাসেবক দল ও শহর ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথচারী ও সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। এতে অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা নানা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেন, যা শহরের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করে।
আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, বগুড়ার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৃহৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে এই জেলায় আগমন করছেন। তিনি জানান, এই সফরের মাধ্যমে বগুড়াকে একটি আধুনিক ও উন্নত নগরীতে রূপান্তরের উদ্যোগ গ্রহণ করা হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন ঘোষণার, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি আরও বলেন, বগুড়ার জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়নের অপেক্ষায় রয়েছে। এই সফরের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমরা আশাবাদী।
মিছিলে উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন, সাধারণ সম্পাদক হোসেন আলী, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমনসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, তারেক রহমানের আগমন বগুড়ার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই অঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে।
শহর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিনুর হাসান শাওন বলেন, এই আনন্দ মিছিলের মাধ্যমে আমরা আমাদের সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছি। জনগণের প্রত্যাশা পূরণে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা বলেন, তরুণ সমাজ তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ। বগুড়ায় তার আগমন আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।
তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ার রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD