October 14, 2026, 8:05 pm
আদমদীঘি প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আদমদীঘিতে পরিস্কার-পরিচ্চন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা শ্রমিক দলের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার এমপি। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উপজেলায় আমরা নগর ও জনপদের সৌদর্য্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি।আঞ্চলিক খবর
পরিস্কার-পরিচ্ছন্নতা শুধু মানুষের মনকে সতেজ করে না ডেঙ্গুসহ রোগবালাই রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত হয়। সর্বোপরি পরিস্কার-পরিচ্ছন্নতা ইসলামের অঙ্গ। আদমদীঘি সদরে বিএনপি কার্যালয় থেকে এ সংক্রান্ত গণসচেতনতামূলক এক র্যালি শেষে সদরের বিভিন্ন স্থানে ঝাড়ু দিয়ে প্রধান অতিথিসহ বিএনপি, শ্রমিকদল তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, কামরুল হাসান, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রভাষক আবু মোতালেব, এ্যাঞ্জেল, এসএম জুয়েল রানা, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, শ্রমিকদলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, পৌর মহিলা দলের সভানেত্রী হাসিনা মমতাজ, যুবদল নেতা শাহিনুর ইসলাম, শিহাব চৌধুরী, রিয়ন সরকার, স্বেচ্ছাসবেক দলের সভাপতি রুহুল আমিন, সম্পাদক আব্দুর রাজ্জাক, ছাত্রদলের সম্পাদক জাহিদ হাসানসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।