October 14, 2026, 8:51 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বিহঙ্গর কর্মশালা: ‘কবিতার গোপন হৃদস্পন্দন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার: কবিতার গঠন ও সুরের অন্যতম ভিত্তি ছন্দকে বোঝার লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘কবিতার গোপন হৃদস্পন্দন শীর্ষক কর্মশালা।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় শহরের পুরাতন শিল্পকলা একাডেমি ভবনস্থ নিজস্ব কার্যালয়ে বিহঙ্গ আবৃত্তি পরিষদের আয়োজনে কর্মশালাটি শুরু হয়ে প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী হয়।

কর্মশালাটি পরিচালনা করেন বগুড়ার কবি, প্রাবন্ধিক ও গবেষক শিবলী মোকতাদির। তিনি তাঁর আলোচনায় ছন্দকে শুধু তাত্ত্বিক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ না রেখে কবিতার ভেতরের চলন, ভাঙন ও উচ্চারণের সঙ্গে এর সম্পর্ক ব্যাখ্যা করেন। উদাহরণ ও অংশগ্রহণভিত্তিক আলোচনার মাধ্যমে বিষয়টি সহজভাবে উপস্থাপন করা হয়। এই কর্মশালায় সংগঠনটির সদস্যদের পাশাপাশি বিভিন্ন পাঠক সংগঠন, নবীন ও তরুণ কবি, লেখক এবং সাহিত্যপ্রেমীরা অংশ নেন। অনুষ্ঠানে সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের সভাপতি, আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক ফজলে রাব্বী এবং বগুড়ার অন্যতম তরুণ কবি সঞ্জয় চক্রবর্ত্তী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD