October 14, 2026, 8:51 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় কিশোর খুনের জেরে আরও দুইজন ছুরিকাহত

ষ্টাফ রিপোর্টার: বগুড়ায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার জেরে আরও দুইজন ছুরিকাহত হয়েছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম (১৭) ফুলতলা এলাকার সাদিকুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার তুহিন (১৬) ও তুর্য (২২)। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে সিয়াম বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় কথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিয়ামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এর জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তুহিন ও তুর্য ছুরিকাহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD