October 14, 2026, 8:51 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন ইইডির প্রধান প্রকৌশলী

যমুনা নিউজ বিডি: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী সোমবারের বগুড়া সফরকে কেন্দ্র করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী আজ শনিবার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছেন।

আজ শনিবার ইইডির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, সকাল থেকে শুরু হওয়া এই সফরে তিনি বগুড়া সদর, গাবতলী, শিবগঞ্জ ও দুপচাঁচিয়া উপজেলার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভায় করেন।

পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী বগুড়ার ঐতিহ্যবাহী সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার) পরিদর্শন করেন।

এরপর তিনি গাবতলী উপজেলার শহীদ জিয়া ডিগ্রি কলেজ, শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি মিসিরণ নেসা জাহুড়া খাতুন গার্লস হাই স্কুল, সন্ধ্যাবাড়ি উচ্চ বিদ্যালয় এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয় ও মোকামতলা কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এছাড়া তিনি দুপচাঁচিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উন্নয়ন কাজও পরিদর্শন করেন।

মতবিনিময়কালে তারেক আনোয়ার জাহেদী বলেন, ‘গত ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত থাকা এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবে।’

তিনি চলমান প্রকল্পগুলোর কাজ মানসম্মত ও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের নির্দেশ দেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান ও মো. শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী এস. এম. সাফিন হাসান, মো. সুলতান মাহমুদ, আবু সাঈদ, মৌরিন আক্তার মৌ, মো. মেহেদী ইকবাল, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)  আশেক নেওয়াজ এবং সহকারী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD