October 13, 2026, 11:42 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

শিবচরে রাশেদ প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী কর্মসূচি পালন করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং তা মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত বক্তারা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতেও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD