October 14, 2026, 8:53 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

২০ এপ্রিল বগুড়ায় প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করার আহবান জেলা বিএনপির

ষ্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির এক জরুরী আলোচনা সভা  শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ২০ এপ্রিল বিকেল ৩ টায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভাসহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সকল কর্মসূচি সফল করতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম এমপি, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম ইসলাম, জয়নাল আবেদিন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, একেএম মাহবুবর রহমান হারেজ, জেলা বিএনপির উপদেষ্টা এড. একেএম সাইফুল ইসলাম,অধ্যাপক ডাঃ শাহ মোঃ শাহজাহান আলী, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, এড. হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলালসহ জেলা বিএনপির আওতাধীন ২৪টি ইউনিটের নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সভায় জাতীয় সংসদের নবনির্বাচিত বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং নবনির্বাচিত বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকিরকে জেলা বিএনপির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD