October 14, 2026, 12:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গরমে স্বস্তি দেবে বেলের শরবত

যমুনা নিউজ বিডি: তীব্র গরমে হাঁসফাঁস করছে চারপাশ। সূর্যের তাপে ক্লান্ত শরীর আর মন, এই সময় এক গ্লাস ঠান্ডা পানীয়ই যেন এনে দেয় স্বস্তির পরশ। আর সেই স্বস্তির তালিকায় প্রাকৃতিকভাবে সবচেয়ে উপযোগী ও স্বাস্থ্যকর একটি নাম হলো বেলের শরবত।

শুধু তৃষ্ণা মেটানো নয়, শরীরকে ঠান্ডা রাখা, হজমে সাহায্য করা এবং ক্লান্তি দূর করার মতো অসাধারণ গুণে ভরপুর এই পানীয় গ্রীষ্মের দিনে হয়ে উঠতে পারে আপনার নিত্যসঙ্গী। গরমে স্বস্তি খুঁজছেন? তাহলে বেলের শরবতই হতে পারে আপনার জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান। রইলো রেসিপি-

উপকরণ
পাকা বেল ১টি
ঠান্ডা পানি ২-৩ কাপ
চিনি বা গুড় ৩-৪ টেবিল চামচ (স্বাদমতো)
লবণ এক চিমটি
বিটলবণ আধা চা-চামচ (ঐচ্ছিক)
লেবুর রস ১-২ চা-চামচ (ঐচ্ছিক)
গরমে স্বস্তি দেবে বেলের শরবত

যেভাবে তৈরি করবেন
প্রথমেই বেল ভেঙে ভেতরের শাঁস বের করে নিন। এরপর শাঁসের সঙ্গে পানি দিয়ে তা ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি ছাঁকনি দিয়ে ছেঁকে বিচি ও আঁশ আলাদা করে ফেলুন। এরপর বেলের মিহি রসে দিয়ে দিন চিনি বা গুড়, লবণ, বিটলবণ এবং লেবুর রস। সবশেষে তা ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিন কিছুক্ষণের জন্য, অথবা পরিবেশন করুন বরফকুচি দিয়ে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD