October 14, 2026, 10:34 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

যমুনা নিউজ বিডি: ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরান এবং তাদের মদতপুষ্ট আঞ্চলিক গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই কড়া বার্তা দেন।

একই বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের তীব্র সমালোচনা করেছেন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, এরদোগান ইরানের সাথে আপস করছেন এবং কুর্দি নাগরিকদের ওপর ‘গণহত্যা’ চালানোর জন্য সরাসরি দায়ী।

উল্লেখ্য যে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এছাড়া বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা এবং একটি যুদ্ধবিরতি পরিস্থিতি বিরাজ করলেও নেতানিয়াহুর এই মারমুখী অবস্থান নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা উসকে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD