October 14, 2026, 10:34 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে যা বলছে ইরান

যমুনা নিউজ বিডি: যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে ইরানের ১০ দফা প্রস্তাব সামনে এসেছ। ইরান এই ১০ দফার ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে।

আগামী শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে এই আলোচনা।

আল-জাজিরার এক প্রতিবেদেন এ তথ্য উঠে এসেছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে যা আছে-

১. ইরাক, লেবানন এবং ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ অবসান।

২. কোনো সময়সীমা ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সম্পূর্ণ ও স্থায়ী অবসান।

৩. এই অঞ্চলের সমস্ত সংঘাতের সম্পূর্ণ অবসান।

৪. হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা।

৫. হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি প্রোটোকল ও শর্তাবলী প্রতিষ্ঠা করা।

৬. ইরানকে পুনর্গঠন ব্যয়ের জন্য সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান।

৭. ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পূর্ণ প্রতিশ্রুতি।

৮. যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের তহবিল এবং জব্দকৃত সম্পদ মুক্ত করা।

৯. পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি মেনে নেওয়া।

১০. উপরোক্ত শর্তাবলী অনুমোদনের সঙ্গে সঙ্গেই সকল ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হওয়া।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD