October 14, 2026, 11:16 pm
যমুনা নিউজ বিডি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে ‘এক রাতেই’ দেশটিকে ধ্বংস করে দেওয়া হতে পারে। তিনি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্তে এই চুক্তির কথা বলেন।
ট্রাম্পের বেঁধে দেওয়া ডেডলাইন হলো মঙ্গলবার রাত ৮টা, ওয়াশিংটন সময় (বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টা)। এই চুক্তিতে উপসাগর দিয়ে জ্বালানির অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্ত থাকতে হবে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া যায়, আর সেই রাতটা হয়তো আগামীকালই।’ ডেডলাইন পেরিয়ে গেলে ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘তাদের কোনো সেতু থাকবে না। তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না।