October 15, 2026, 12:07 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া-৬ সদরে উপনির্বাচনে উন্নয়নের স্বার্থে ধানের শীষ বিজয়ী করার আহবান জিসাস এর

ষ্টাফ রিপোর্টার: বগুড়া-৬ সদর সংসদীয় আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীকের ব্যাপক প্রচারণা চলছে। গণসংযোগে গিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাতিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন। ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রচারণায় তৎপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতারা।
শনিবার বগুড়া শহরের সাতমাথা, থানারোড , ঝাউতলা, দত্তবাড়ি মোড়, মহিলা কলেজ, টিএন্ডটি বাজার এলাকা বিভিন্ন মহল্লায় লিফলেট বিতরণ করে জিসাস নেতৃবৃন্দ ।পথসভায় বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ সাংবাতিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন।

নেতারা বলেন, দেশের তরুণ, যুবসমাজসহ ঐক্যবদ্ধ জনগণের ভোটাধিকার প্রয়োগের কারণেই আজ বিএনপি সরকার। বগুড়ার জনগণ ধানের শীষ প্রতীকের বিকল্প ভাবেন না। সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। উপনির্বাচনেও ধানের শীষে ভোট দিয়ে আবারও বাদশা ভাই এর বিজয় নিশ্চিত করবে জনতা। বগুড়ার উন্নয়নমূলক কাজগুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

উপনির্বাচন তফসিল অনুযায়ী, বগুড়া সদর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৬ আসনের ১৫০ কেন্দ্রে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানকার মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD