October 15, 2026, 1:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বগুড়া শহরের ২০নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী বাদশার গণসংযোগ

ষ্টাফ রিপোর্টার:  বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণায় নেমেছেন ধানের শীষের প্রার্থী জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন তিনি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৮ মার্চ) সকালে শহরের ২০নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় রেজাউল করিম বাদশার নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করেন।রাজনৈতিক দল প্রোফাইল

প্রচারণাকালে রেজাউল করিম বাদশা বলেন, তিনি নির্বাচিত হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বগুড়ার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করবেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে পাশে থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী ছালাম, ২০নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও সাবেক কাউন্সিলর রোস্তম আলী, জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সোহরাব হোসেন লাইজু, গাবতলী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, ২০ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহারিয়ার গোর্কি, শহর বিএনপি’র অর্থবিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক বিদ্যুৎ, প্রচার সম্পাদক আব্দুল কাদের মোল্লা, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এস এ হেলাল, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক মানিক প্রমুখ। প্রধানমন্ত্রীর খবর

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD