October 14, 2026, 11:28 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

আগামীর বাংলাদেশ গড়বে শিক্ষকরা : শিক্ষামন্ত্রী

যমুনা নিউজ বিডি: শিক্ষকরা আগামীর বাংলাদেশ গড়বে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, ‘একজন পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করেন, জেলা প্রশাসক জেলার সার্বিক বিষয় দেখেন—কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদেরই।’

শুক্রবার (২৭ মার্চ) বিকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় এহসানুল হক আরো বলেন, ‘পাবলিক পরীক্ষায় নকল প্রথা একসময় চালু হয়েছিল এবং তা বন্ধ করতেও শিক্ষকদেরই ভূমিকা ছিল। তবে অতীতে দেশে নকলের বিস্তার ঘটেছিল। এখন থেকে নকল করে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।’

এছাড়াও তিনি আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে প্রতিটি কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনার নির্দেশনা দেন।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও নিশ্চিত করার কথা বলেন।

সভায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপস্থিত ছিলেন। পরে এহসানুল হক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD