October 15, 2026, 12:09 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

যমুনা নিউজ বিডি: ইসরায়েলের একটি বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সেখান থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া ওঠার একটি ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে বিবিসি।

ভূমধ্যসাগর উপকূলে হাদেরায় অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রটি ইসরায়েলের অন্যতম বৃহৎ বিদ্যুৎ স্থাপনা। ২০২২ সালে এটি কয়লা থেকে গ্যাসচালিত কেন্দ্রে রূপান্তর করা হয়েছিল।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশ থেকে ধূসর ধোঁয়া ওপরের দিকে উঠছে।

বিবিসি বলেছে, ‘আমরা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে স্থানটি শনাক্ত করতে পেরেছি এবং রিভার্স-ইমেজ সার্চের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওটি আজই প্রথম আপলোড করা হয়েছে।’

এদিকে ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের বরাত দিয়ে ‘দ্য টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD