October 15, 2026, 1:05 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

যমুনা নিউজ বিডি: ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরায়েলের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে ইসরায়েল বিষয়টি স্বীকার করেছে, বিমানটিতে কোনো ক্ষতি হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে।

আইআরজিসি জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৪৫ মিনিটে এই বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং তাদের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিকা রেখেছে। তাদের দাবি, এটি গত তিন সপ্তাহে ইরানের আকাশে ধ্বংস করা ইসরায়েলের তৃতীয় এফ-১৬ বিমান।

ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে, বিমানটি তেহরানের আশপাশে হামলার মিশনে ছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানটি ক্ষতিগ্রস্ত হয়নি এবং পাইলটরা নিরাপদে ফিরে এসেছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা শুরু করেছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েল ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। শনিবার এই সংঘাত ২২তম দিনে পৌঁছেছে।

আইআরজিসি দাবি করেছে, বৃহস্পতিবার তারা একটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানও ভূপাতিত করেছে, যদিও যুক্তরাষ্ট্র এই দাবি অস্বীকার করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এতে কোনো তেজস্ক্রিয় পদার্থের ঝুঁকি নেই।

ইরাকে বাগদাদের একটি মার্কিন সামরিক স্থাপনার কাছে ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি চান না, কারণ ‘যখন প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস করা হচ্ছে, তখন যুদ্ধবিরতি হয় না।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD