October 15, 2026, 1:05 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

যমুনা নিউজ বিডি: ন্যাটো মিত্রদের ওপর আবার চড়াও হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি ন্যাটো মিত্রদের সরাসরি ‘কাপুরুষ’ আখ্যা দিয়েছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটোর কোনো শক্তি নেই, যুক্তরাষ্ট্র ছাড়া এটি একটি ‘কাগজের বাঘ’। শুক্রবার ২০ মার্চ নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন।

হরমুজ প্রণালি সচল রাখতে সামরিক সহায়তা না করায় ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তার মতে, পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে এই দেশগুলো পিছু হটেছে।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো স্রেফ একটি কাগজের বাঘ! তারা পারমাণবিক শক্তিধর ইরানের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিতে চায়নি।’

তিনি দাবি করেন, সামরিকভাবে ইরানকে প্রায় পরাজিত করা হয়েছে। তাই ন্যাটোর জন্য ঝুঁকি খুবই কম। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘তারা জ্বালানির চড়া দাম নিয়ে অভিযোগ করলেও হরমুজ প্রণালি খুলতে সাহায্য করতে চায় না। অথচ এটি একটি সাধারণ সামরিক কৌশল, যার ওপর তেলের দাম নির্ভর করছে।’

‘আমরা এটি মনে রাখব’- মিত্রদের ওপর এমন ক্ষোভ ঝেড়ে ট্রাম্প বলেন, ‘অত্যন্ত কম ঝুঁকিতে থেকে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা করা তাদের জন্য খুবই সহজ ছিল। কিন্তু তারা কাপুরুষ।’

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সম্পর্কে ফাটল আরও স্পষ্ট করল। বিশেষ করে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখাকে ট্রাম্প ‘সহজ কৌশল’ বললেও, মিত্ররা একে যুদ্ধে উসকানি হিসেবে দেখছে। ‘আমরা মনে রাখব’- এমন হুঁশিয়ারি ভবিষ্যতে ন্যাটোর ঐক্য এবং ইউরোপের প্রতিরক্ষা কাঠামোয় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD