October 14, 2026, 1:44 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

প্রশান্তি পেতে পান করুন জিরা পানির শরবত

যমুনা নিউজ বিডি: দিনের ব্যস্ততা, মানসিক চাপ আর অস্বস্তিকর গরমে শরীর ও মন উভয়ই ক্লান্ত হয়ে পড়ে। এমন সময় প্রকৃতির সরল উপায়েই আমরা খুঁজতে পারি আরাম ও তাজগীর। জিরা পানি এক সাধারণ কিন্তু চমৎকার প্রাকৃতিক উপাদান, শুধুমাত্র দেহকে সতেজ রাখে না, মনকেও প্রশান্তি দেয়। এই ছোট্ট শরবত আপনার দৈনন্দিন রুটিনে যোগ করলে মানসিক চাপ কমানো এবং হজম প্রক্রিয়াকে উন্নত করার সঙ্গে সঙ্গে শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। রইলো রেসিপি-
উপকরণ

আস্ত জিরা ১ চামচ
জিরা গুঁড়া ১ চামচ
বিটলবণ ১/৪ চা চামচ
সাদা গোলমরিচ গুড়া ১/৪ চা চামচ
চিনি স্বাদমতো
লেবু ১ টি
লবণ স্বাদমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমেই ১ চামচ আস্ত জিরা একটি তাওয়া বা কড়াইতে অল্প আঁচে গরম করে নিন। এরপর ভাজা জিরা পানিতে ভালো করে ধুয়ে নিন। এবার এক কাপ কুসুম গরম পানিতে জিরা ভিজিয়ে রাখুন ৩০ মিনিটের জন্য। যখন পানির রং হলদে হয়ে যাবে তখন আরেকটি কাপে জিরা পানি ছাকনি দিয়ে ছেঁকে নিন।

এবার ছেঁকে রাখা পানিতে জিরা গুঁড়ো, বিটলবণ, সাদা গোলমরিচ গুঁড়ো, চিনি, লেবু ও লবণ পরিমাণমতো মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো জিরা পানির শরবত।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD