October 15, 2026, 1:56 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সৌদি আরবে বুধবার চাঁদ দেখার আহ্বান, পরদিন হতে পারে ঈদ

যমুনা নিউজ বিডি: সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখা নিয়ে বার্তা দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকদের বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ মার্চ) সৌদির আকাশে চাঁদ দেখা গেলে পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন শুরু হবে।

সোমবার (১৬ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সরকারি বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটবর্তী আদালতে গিয়ে তা জানাতে হবে। এর মাধ্যমে সাক্ষ্য নিবন্ধন করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমেও বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন এ বিষয়ে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটির সঙ্গে অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সূর্যাস্তের সময় সৌদি আরবের বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সব সাক্ষ্য যাচাইয়ের পর ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD