October 15, 2026, 2:39 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলকে ২৭ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা ঘোষণা করে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে ২৭ হাজারের বেশি বোমা বিক্রির তোড়জোড় শুরু করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বর্তমান ও সাবেক তিনজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। এসব বোমার বাজারমূল্য প্রায় ৬৬ কোটি ডলার।

ইরানের নেতৃত্বকে নির্মূল এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে দেশটিতে আগ্রাসন শুরু করে ইসরায়েল। অথচ গত জুনে মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্র দপ্তর গত শুক্রবার রাতে এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের কাছে এক হাজার পাউন্ড ওজনের ১২ হাজার বিশাল বোমাসহ অন্যান্য সরঞ্জাম ‘জরুরি ভিত্তিতে বিক্রির’ প্রয়োজনীয়তা দেখছেন। তবে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত কংগ্রেসের কোনো অনুমোদন পায়নি।

ইসরায়েলের কাছে যেসব অস্ত্র বিক্রি করা হচ্ছে, তার মধ্যে আরও রয়েছে ৫০০ পাউন্ড ওজনের ১০ হাজার বোমা ও ৫ হাজার ছোট আকারের বোমা। এসব অস্ত্র এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম ও পরিষেবার বাজারমূল্য ৫০ কোটি ডলারের বেশি। মার্কিন পররাষ্ট্র দপ্তর অবশ্য তাদের ঘোষণায় এ বিস্তারিত তথ্য উল্লেখ করেনি। তবে পররাষ্ট্র দপ্তরের অস্ত্র হস্তান্তর বিভাগে কর্মরত সাবেক কর্মকর্তা জশ পল ও বর্তমান দুজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এগুলো জরুরি অস্ত্র বিক্রির অংশ। স্পর্শকাতর এ অস্ত্র লেনদেনের বিষয়ে কথা বলতে বর্তমান কর্মকর্তারা নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে কংগ্রেসকে এড়াতে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট’-এর অধীন ট্রাম্পের প্রশাসন প্রথমবার আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করল। এর আগে ইসরায়েলে অস্ত্র বা সামরিক সহায়তা পাঠানোর ক্ষেত্রে প্রশাসন তিনবার কংগ্রেসের অনানুষ্ঠানিক অনুমোদন প্রক্রিয়া এড়িয়ে গেলেও সে সময় কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। এর আগে গত জানুয়ারিতেও কংগ্রেসকে এড়িয়ে ইসরায়েলে মোট ৬৫০ কোটি ডলার মূল্যের চারটি অস্ত্রব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছিল পররাষ্ট্র দপ্তর। সেই প্যাকেজে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার ও যুদ্ধযান অন্তর্ভুক্ত ছিল। এ অস্ত্র বিক্রির বিষয়টি মাসের পর মাস ধরে কংগ্রেসের দুটি কমিটিতে অনানুষ্ঠানিক পর্যালোচনাধীন থাকলেও শেষ পর্যন্ত রপ্তানির প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় পররাষ্ট্র দপ্তর।

যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলকে ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দেয়, যা দিয়ে ইসরায়েল অস্ত্র কেনে। এসব সমরাস্ত্র সাধারণত মার্কিন কোম্পানিগুলোর তৈরি হলেও সব সময় তা হয় না। অনেক সময় ইসরায়েল সরাসরি মার্কিন কোম্পানিগুলো থেকে নিজস্ব অর্থায়নেও অস্ত্র কিনে থাকে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD