October 15, 2026, 3:16 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

যমুনা নিউজ বিডি: ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলার দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র এবং দেশের গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামোতেও হামলা চালানো হয়েছে। আইডিএফ জানিয়েছে, এই কম্পাউন্ডটি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ব্যবহার করতেন।

এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। চ্যানেল-১২ জানিয়েছে, একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের পেতাহ তিকভা শহরে আঘাত হানে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের টুকরো দেশটির বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরান সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ায় দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD