October 14, 2026, 10:29 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি বিএনপির

যমুনা নিউজ বিডি: নির্বাচনী ইশতেহারে সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পাশাপাশি সাংবাদিকদের জন্য অবসর কল্যাণ বোর্ড গঠনের অঙ্গীকার করেছে দলটি।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার পাঠ করেন।

এতে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে বড় ধরনের সংস্কারের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, সাংবাদিকদের বার্ধক্যকালীন ও অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখে ‘জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড’ গঠন করা হবে। পাশাপাশি সাংবাদিকদের ওপর রাজনৈতিক উদ্দেশ্যে করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার জোরালো অঙ্গীকার করেছে দলটি।

বিএনপি জানিয়েছে, বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) পুনর্নিরীক্ষণ করা হবে এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষা দিতে একটি ‘বিশেষ সেল’ গঠন করা হবে। এ ছাড়া সংবাদপত্রের বিজ্ঞাপনের ক্ষেত্রে বিদ্যমান রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে সুষম বণ্টন নীতি অনুসরণ করার আশ্বাস দেওয়া হয়েছে।

মত প্রকাশের স্বাধীনতা ও জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ‘মিডিয়া রেগুলেটরি কাঠামো’ গড়ে তোলার কথা বলেছে বিএনপি। এর মাধ্যমে গুজব, ভুয়া খবর এবং ঘৃণ্য বক্তব্য প্রতিরোধ করা হবে। পাশাপাশি গণমাধ্যমের বিরুদ্ধে নাগরিকদের কোনো অভিযোগ থাকলে তা ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির আইনি বাধ্যবাধকতা রাখা হবে।

ইশতেহারে আরও বলা হয়েছে, গণমাধ্যমকর্মী ও অফিসগুলোর নিরাপত্তা নিশ্চিতে যেকোনো হামলা বা আগ্রাসন কঠোরভাবে দমন করা হবে। নিরপেক্ষ সাংবাদিকতাকে উৎসাহিত করতে বস্তুনিষ্ঠ সমালোচকদের নিরাপত্তা নিশ্চিত করাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে পালনের সংকল্প ব্যক্ত করেছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD