October 14, 2026, 12:28 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নির্বাচনে দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকার নির্দেশ সেনাপ্রধানের

যমুনা নিউজ বিডি: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে সেনা সদস্যদের আহ্বান জানিয়েছেন। একই দিনে তিনি ময়মনসিংহের ত্রিশালে দেশের ক্রীড়াঙ্গনের মাইলফলক প্রকল্প ‘অলিম্পিক ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

রবিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় সেনাপ্রধান এসব কথা বলেন।

ময়মনসিংহ সফরের শুরুতেই তিনি এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। এতে ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান সভায় সেনা সদস্যদের বলেন, নির্বাচনী দায়িত্ব পালনকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখতে হবে। সাধারণ মানুষের আস্থা অর্জনে প্রতিটি সদস্যকে নাগরিকবান্ধব আচরণ প্রদর্শন করতে হবে। তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরবর্তীতে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD