October 15, 2026, 3:17 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইসরাইলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ আফ্রিকার, দেশ ছাড়ার নির্দেশ

যমুনা নিউজ বিডি: কূটনৈতিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরাইলের চার্জ ডি অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেডম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) ইসরাইলের শীর্ষ কূটনীতিকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরাইলের দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যানকে অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। একইসাথে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে মন্তব্যে জানতে প্রিটোরিয়ায় ইসরাইলের দূতাবাসের এক মুখপাত্রের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, প্রিটোরিয়ায় ইসরাইলের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যারিয়েল সিডম্যান ‘কূটনৈতিক নিয়ম এবং অনুশীলনের অগ্রহণযোগ্য লঙ্ঘন’ করেছেন, যা সাউথ আফ্রিকার সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ করার সমমানের।

বিবৃতিতে আরও বলা হয়, এই লঙ্ঘনের মধ্যে রয়েছে রামাফোসার ওপর অপমানজনক আক্রমণ চালানোর জন্য বারবার ইসরাইলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা’ এবং সেইসাথে ঊর্ধ্বতন ইসরাইলের কর্মকর্তাদের সফর সম্পর্কে সাউথ আফ্রিকার কর্তৃপক্ষকে অবহিত করায় ‘ইচ্ছাকৃত ব্যর্থতা’।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরাইলের সাথে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরাইলের দূতকে অবাঞ্ছিত ঘোষণা করল দেশটি।

সূত্র : রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD