October 14, 2026, 12:26 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো : ইসি সানাউল্লাহ

যমুনা নিউজ বিডি: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো। নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বিতা থাকে কিন্তু কোথাও যাতে অস্থিরতা সৃষ্টি না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানাই। তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা সহায়ক পরিবেশ পরিস্থিতি তৈরি করেছি যাতে শতভাগ মানুষ ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।

তিনি বলেন, গণভোট সম্পর্কে নতুন কোনো নির্দেশনা দেওয়া হয়নি, শুধু আইনকে স্পষ্টীকরণ করে তা প্রতিপালনের জন্য বলা হয়েছে। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর ২১ ধারায় বলা হয়েছে সাধারণ নির্বাচনের জন্য যা যা অনিয়ম, গণভোটের জন্যও সেগুলো অনিয়ম।

সাধারণ নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো পক্ষ অবলম্বন করে প্রচারের সুযোগ নেই। গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানুষকে অবহিত করতে পারবেন কিন্তু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের ব্যাপারে কোনো অবস্থান নিতে পারবেন না।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে পটুয়াখালী জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. মো. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, কোর আফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পাদনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন নির্বাচন কমিশনার। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD