October 15, 2026, 5:04 am

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র

যমুনা নিউজ বিডি: মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। অঞ্চলজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় মার্কিন নৌবাহিনী সেখানে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বলে বৃহস্পতিবার স্থানীয় সময় (২৯ জানুয়ারি) রয়টার্সকে নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।

নাম না প্রকাশের শর্তে কথা বলা ওই কর্মকর্তা জানান, গত ৪৮ ঘণ্টার মধ্যে ‘ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক’ নামের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে। এর ফলে বর্তমানে অঞ্চলটিতে ছয়টি ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও আরও তিনটি লিটোরাল কমব্যাট শিপ অবস্থান করছে।

অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের এই সামরিক অবস্থান বাড়ানোকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও অঞ্চলজুড়ে বড় ধরনের সামরিক সমাবেশের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD