October 14, 2026, 3:22 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

‌‘প্রধানমন্ত্রীর ফ্যাসিস্ট হওয়া রুখে দিতে গণভোটের বিকল্প নেই’

যমুনা নিউজ বিডি: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মদ তৈয়্যব বলেছেন, কোনো প্রধানমন্ত্রী যাতে ফ্যাসিস্ট না হতে পারে, সেজন্য গণভোটের বিকল্প নেয়। শুক্রবার (২৩ জানুয়ারি) মেহেরপুর আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার উদ্বোধানকালে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহম্মদ তৈয়্যব বলেন, বিগত দিনে যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তার হাতেই ক্ষমতা ছিল। তিনিই সংসদীয় নেতা, সরকারপ্রধান, মন্ত্রিপরিষদ নেতা, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করেন। বিচার বিভাগের ওপর ক্ষমতা প্রয়োগ করেন। তার হাত ধরেই নিয়াগ হন প্রধান বিচারপতি। সংসদে আইনও পাস করা হয়।

‘শুধু তাই নয়, তার ইচ্ছার বাইরে গিয়ে পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, দুদক কেউই কাজ করতে পারে না। ফলে বারবার ফ্যাসিস্ট ফিরে আসে। এজন্য এই দেশে ক্ষমতার ভারসম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দরকার।’

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ দেওয়ার পরও প্রধানমন্ত্রী যাতে আবারও স্বৈরাচারী না হয়ে উঠতে পারে, সেজন্য পরিবর্তনের পক্ষে হ্যাঁ ভোটের কোনো বিকল্প নেই।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ মোহাম্মদ সাইফুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর বিশ্বদ্যালয়ের উপাচার্য শেখ বখতিয়ার উদ্দীন, জেলা প্রশাসক সৈয়দ এনমুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD