October 14, 2026, 3:24 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইরান যুক্তরাষ্ট্রের ওপর জয়লাভ করেছে : খামেনি

যমুনা নিউজ বিডি: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, দেশটিতে চলমান সহিংস বিক্ষোভ দমন করে ইরান যুক্তরাষ্ট্রের ওপর জয়লাভ করেছে। ডিসেম্বরের শেষের দিকে উচ্চ মুদ্রাস্ফীতি এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে ইরানজুড়ে বিক্ষোভ শুরু হয়, কিন্তু শিগগিরই এটি সরকারবিরোধি বিক্ষোভে রূপান্তরিত হয় এবং সংঘর্ষে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারী উভয়ের মধ্যে হাজার হাজার লোক নিহত হন। তবে এই সপ্তাহের শুরুতে, তেহরানের কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, দেশের প্রধান শহরগুলোতে শান্তি ফিরে এসেছে।

শনিবার (১৭ জানুয়ারি) এক্সে একাধিক পোস্টে খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে এই অস্থিরতার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তিনি লিখেছেন-এই রাষ্ট্রদ্রোহ সংগঠিত করার জন্য যুক্তরাষ্ট্র ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। এই রাষ্ট্রদ্রোহ আরও বড় পরিকল্পনার সূচনা ছিল। ইরানি জাতি যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই এই রাষ্ট্রদ্রোহের সাথে জড়িত ছিল। সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, বিক্ষোভকারীদের প্রতি মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতি, ‘সাহায্য আসছে’ এবং মধ্যপ্রাচ্যে আমেরিকান যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করে বলেন খামেনি।

এদিকে, রয়টার্স বুধবার জানিয়েছে, ইরানের ওপর মার্কিন হামলা ‘আসন্ন’। তবে, শেষ পর্যন্ত আক্রমণটি ঘটেনি, ট্রাম্প পরে বলেছিলেন যে অস্থিরতার সময় আটক হওয়া বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে ইরান সরে আসায় হামলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। খামেনি জোর দিয়ে বলেন, হ্যাঁ, আমরা সহিংসতার আগুন নিভিয়ে দিয়েছি, কিন্তু তা যথেষ্ট নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি আরও বলেন, তেহরানের কর্তৃপক্ষ দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেয়ার ইচ্ছা পোষণ করে না। তবে, আমরা ইরানের ভেতরে এবং বাইরে অপরাধীদের ছেড়ে দেব না। সূত্র : আরটি

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD