October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

নিরাপদ দেশ চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

যমুনা নিউজ বিডি: অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, বিগত সময়ের শাসনামলগুলোতে আমাদের দেশের সব সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা বিপ্লব করে আমাদের একটি সুযোগ তৈরি করে দিয়েছে। এই সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ দেশ রেখে যেতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের কালেক্টরেট চত্বরে গণভোট ২০২৬ উপলক্ষে ভোটের গাড়ি ক্যারাভানের মাধ্যমে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নুরজাহান বেগম বলেন, ‘আমরা যদি সঠিকভাবে ভোট না দিতে পারি, তাহলে অতীতের সব কিছু আরও কঠোর হয়ে বীরদর্পে ফিরে আসবে। মনে রাখবেন, আমরা একেবারে খাদের কিনারায় অবস্থান করছি। আমাদের যেন খাদে পড়ে যেতে না হয়, সে জন্য হ্যাঁ ভোট দিতে হবে।

ন্যায্যতার ভিত্তিতে বিচার ও সমাজব্যবস্থা গড়ে তুলতে চাইলে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। কোন জেলার মানুষ কত হ্যাঁ ভোট দিল, আমরা সেটাও মনিটরিং করব।’

এ ছাড়া দেশব্যাপী স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে তিনি আগামী সংসদ সদস্য নির্বাচনে স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে যারা ভালো কাজ করতে পারবে, এমন সৎ ও যোগ্য ব্যক্তিদের ভোট দেওয়ার আহ্বান জানান।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান প্রমুখ।

সভায় সিরাজগঞ্জ সিভিল সার্জন নুরুল আমিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD