October 14, 2026, 5:20 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

ইসরায়েলে গিভিলির দেহাবশেষ ফেরতের দাবিতে বিক্ষোভ

যমুনা নিউজ বিডি: ইসরায়েলে হাজার হাজার মানুষ গত কয়েক দিনে বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা গাজায় নিহত শেষ ইসরায়েলি জিম্মি রান গিভিলির দেহাবশেষ দ্রুত ফেরতের দাবি জানিয়েছেন। একই সঙ্গে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ব্যর্থতা তদন্তের জন্য রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনেরও আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।
রোববার (১৮ জানুয়ারি) টাইমস অব ইসরায়েল জানায়, গিভিলির পরিবারের শহর মেইতারে একটি বিদ্যালয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় তার বাবা-মা ইৎজিক ও তালিক গিভিলি মার্কিন প্রশাসনের সমালোচনা করেন। তারা অভিযোগ করেছেন, গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়া ও যুদ্ধোত্তর গাজা ব্যবস্থাপনায় ‘বোর্ড অব পিস’ ঘোষণা করা হলেও চুক্তির প্রথম ধাপে হামাসের সব জিম্মি মুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।
ইৎজিক গিভিলি বলেন, “৭ অক্টোবর এবং রান সব বিভাজনের ঊর্ধ্বে মানুষকে একত্র করেছে। আজ ডান-বাম নির্বিশেষে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে। এটাই রানের পরিচয়।”
অন্যদিকে, তেল আবিবের হাবিমা স্কয়ারে সরকারবিরোধী সাপ্তাহিক বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। তারা রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে সরকারের অস্বীকৃতি ও বিচার ব্যবস্থার দুর্বলতার অভিযোগে প্রতিবাদ জানান। সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালোন বলেন, ইসরায়েলের আসল সংকট বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। তিনি বর্তমান সরকারকে ইরানের কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে তুলনা করেন এবং জানান, সরকারের দুর্নীতি ও ধর্মান্ধ নীতি ৭ অক্টোবর হত্যাযজ্ঞের পেছনে দায়ী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD