October 14, 2026, 6:21 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে : আমীর খসরু

যমুনা নিউজ বিডি: বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্য দলের সাথে মতের বা আদর্শের পার্থক্য থাকলেও বিএনপি কারও সাথে সংঘর্ষ সংঘাত চায় না। শান্তির রাজনীতি চায়। নতুন বাংলাদেশ গড়তে চায়। দেশে দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে।
তবে বিএনপি ক্ষমতায় গেলে অর্থনীতিতে গণতন্ত্র নিশ্চিত করবে।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের পতেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দেশনেত্রী খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বেগম খালেদা জিয়া সব সময় গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। দেশের মানুষের অধিকারের জন্য রাস্তায় নেমেছেন।
এরশাদের নির্বাচনে অনেক দল গেছে আওয়ামী লীগের সাথে মিলে, কিন্তু খালেদা জিয়া কখনো আপোস করেন নাই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে টাকা পাচারের রাজনীতি করবে না, মেগা প্রজেক্টের রাজনীত করবে না। জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি করবে। শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করবে।

চাঁদাবাজি মাস্তানি করলে এখনই বিএনপি থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়ে আমীর খসরু বলেন, এসব চাঁদাবাজ মাস্তানদের কোন স্থান নেই দলে। তারা সময় থাকতে শুধরে না গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারা চলে গেলে কিছু ভোট কমলেও তা বিএনপির জনপ্রিয়তা বা নির্বাচনের জয়লাভে কোন প্রভাব পড়বে না।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ সবসময় নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ চেয়েছে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটিকে বাস্তবায়ন করতে হলে আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, সদস্য মুজিবুল হক, বিএনপি নেতা মো শাহাবুদ্দিন, মো. জাফর, মো. ইউসুফ, মহানগর কৃষক দলের সভাপতি মো. আলমগীর, বিএনপি নেতা মো. হারুন, মো. ইকবাল, মো. সাবের, মো. রেজাউল, জসিম, ওয়ার্ড বিএনপি সভাপতি মো. লোকমান, সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের, যুবদল নেতা মোহাম্মদ খুরশিদ, মোহাম্মদ জসিমসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD