October 14, 2026, 5:17 pm

News Headline :
সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মিছিল ও এনসিপি নেতা তানভীরের কুশপুত্তলিকা দাহ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের রোটারি ক্লাব অব বগুড়ার ২৬তম অভিষেক অনুষ্ঠিত শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপি‘র তানভীরকে সাময়িক অব্যাহতি, শোকজ বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত বগুড়ায় শহীদ জিয়া ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ড সমাপ্ত ছুটির দিনে রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিন্দু-মুসলিম সংঘর্ষে উত্তপ্ত নেপাল, কারফিউ জারি পাকিস্তানে কয়লাখনিতে বিস্ফোরণে ৩২ শ্রমিক নিহত

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি

যমুনা নিউজ বিডি: বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরা সংস্কারের পক্ষে, এ জন্য গণভোটে আমরা ‘হ্যা’-এর পক্ষে ভোট দেব।’

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে ছিল। বিএনপি দেশের সংস্কারের জনক। বরং অনেক রাজনৈতিক দল নারী প্রার্থীদের মনোনয়ন না দিয়ে জুলাই সনদ লংঘন করেছে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এ ছাড়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd24.com
Design, Developed & Hosted BY ALL IT BD